বিদেশে পাচারকালে ৬ রোহিঙ্গা তরুণীসহ ৭ জন উদ্ধার

0
7

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থেকে চাকরি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের সময় ৬ রোহিঙ্গা তরুণীসহ ৭ জনকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিসকে আটক করা হয়।

আটক ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আহমদ কবিরের পুত্র।

শুক্রবার বিকালে কক্সবাজার র‌্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন র‌্যাব- ১৫ এর অধিনায়ক মো: খায়রুল ইসলাম সরকার এ তথ্য জানান।

র‌্যাব জানান, পাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পাশ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ-কক্সবাজার সড়কে তল্লাশী চালিয়ে ইদ্রিসকে আটক করে এবং তার সাথে থাকা ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরও দুইজন পাচারকারীর নাম জানিয়েছেন ইদ্রিস। যারা এই মানবপাচার চক্রের সদস্য।

এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আগেনাইক্ষ্যংছড়ি সফরে আসছেন মন্ত্রী বীর বাহাদুর, ৫১ বছরের পর দোছড়িতে আলো জ্বলবে
পরেসাগর-রুনি হত্যার তদন্ত নিয়ে যা বলল জাতিসংঘ