
কক্সবাজারের চকরিয়ায় ড্রেনের পানিতে ডুবে তিন বছর বয়সী আবদুর রহমান আসাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড পাহাড়তলী এলাকায় বাড়ির পার্শ্ববর্তী সেচ ড্রেনে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আসাদ একই এলাকার আবদুস শুক্কুরের ছেলে।
শিশু আসাদের চাচা আলী আকবর বলেন, বাড়ির পাশ দিয়ে নির্মিত সেচ ড্রেনের পাশে কয়েকজন শিশু খেলা করছিল।













