পৃথিবীজুড়ে কাজ করছে লায়ন্স ক্লাব, কক্সবাজার ফ্রিডম ক্লাবের মানবিক কাজ প্রশংসনীয়

0
3

 

সংবাদ বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের চার্টার প্রেজেন্টেশন , ইন্ডাকশন এন্ড ইনস্টলেশন প্রোগ্রাম গত শনিবার ২৬ ফ্রেব্রুয়ারী (শনিবার) বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজার ৯৯ ব্রাইডল হাউসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ডিস্ট্রিক্ট ৩১৫-এ১ গভর্নর আরকিটেক্ট নিখিল চন্দ্র গুহ বলেন, মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে পৃথিবীজুড়ে কাজ করছে লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম মানব সেবার মহান এ ব্রত নিয়ে কক্সবাজারের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। অতি অল্প সময়ে ক্লাবটি যাত্রা শুরু করে উল্লেখযোগ্য সংখ্যক মানবিক ও সেবামুলক কাজ করেছেন। যার ফলশ্রুতিতে অক্টোবর সারভিস প্রোগ্রামে ডিস্ট্রিক্ট ৩১৫-এ১ সারা বাংলাদেশে ২য় স্থান অধিকার করেন। যা এই ক্লাবের মান সম্মানকে অন্যন্য এক উচ্চতায় নিয়ে গেছে। এভাবেই এগিয়ে যাবে মানবতার কান্ডারী ফ্রিডম ক্লাব।

এতে ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল এমজেএফ বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার পর কক্সবাজার ফ্রিডম ক্লাবের জন্ম।এখানকার সারভিস প্রোগ্রাম গুলোতে সকল সম্মানিত লায়ন্স মেম্বারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ডিস্ট্রিক্ট এর সবার মন জয় করে নিয়েছে। এতো অল্প সময়ে বাংলাদেশের আর কোন ক্লাব এই কৃতিত্ব দেখাতে পারেনি। মানবতার কান্ডারী কক্সবাজার ফ্রিডম ক্লাব মানবতার তরে কাজ করে বাংলাদেশের সেরা লায়ন্স ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের চার্টার প্রেসিডেন্ট ব্যাংকার রোকন উদ্দিন মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে এবং চার্টার সেক্রেটারি মিজানুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গর্ভনর আরকিটেক্ট নিখিল চন্দ্র গুহ এমজেএফ , বিশেষ অতিথি ছিলেন (ইম.) ফার্স্ট ডিস্ট্রিক্ট গর্ভনর মো. নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ ১ম ডিস্ট্রিক্ট ভাইস গর্ভনর ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ও অনারারি কমিটি চেয়ারপারসন ডিজি পিটিজি কল্পনা রাজিয়াউদ্দিন।

গেস্ট অব অনার হিসেবে আরও উপস্থিত ছিলেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর ড. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, কেবিনেট সেক্রেটারি ডাঃ জাফর বাদশা, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়র আকরাম উজ-জামান, ডিস্ট্রিক্ট এলসিআইএফ কো-অর্ডিনেটর এন্ড ক্যাম্পেইন-১০০ চেয়ারপরসন কায়কোবাদ মোহাম্মদ শরিফুজ্জামান, কনভেনশন চেয়ারপারসন ড. আসাদুল্লাহ আহমদ পিএমজেএফ, ডিস্ট্রিক্ট পেডিআটিক ক্যানসার চেয়ারপারসন ড. কাজী দিলকোশা আহমেদ এমজেএএফ, রিজিয়ন চেয়ারপারসন এম শাহিদুজ্জামান রুবেল, রিজিয়ন চেয়ারপারসন ইঞ্জিনিয়র মোহাম্মদ সেলিম মিয়া ও ইঞ্জিনিয়ার এইচ এম মহিউদ্দিন।

ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ারপারসন ইঞ্জিনিয়ার শাহেদ সালাহউদ্দিন এবং গুডউইল বক্তব্য রাখেন ২য় ভাইস প্রেসিডেন্ট এড. একরামুল হুদা ।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম এর উপদেষ্ঠাবৃন্দ, বিওডি সদস্য,ও চার্টার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন লায়ন রিয়াদ হায়দার ও শপথ বাক্য পাঠ করান ট্রাজারার শামসুদ্দিন ফারুকী।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের চার্টার প্রেজেন্টেশন ও ইনেস্টলেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আগেনাইক্ষ্যংছড়িতে ওসি আলমগীর হোসেনের বিদায় ও টান্টু সাহা’র বরণ
পরেরামুতে পাহাড় কেটে পোল্ট্রি খামার!