
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ২১ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি ৩১টি রিকল তামিল করা হয়। এর মধ্যে জিআর ২২টি ও সিআর ৯টি।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তৌফিকুল আলম ও ওসি মুহাম্মদ ওসমান গনি বিশেষ গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ওয়ারেন্ট তামিল করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।













