
নিজস্ব প্রতিনিধি:
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে একটি মাছধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ১৭ জেলেকে সাগরে ভাসমান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটলেও জেলেদের উদ্ধার করতে সময় লেগেছে রাত ১০টা পর্যন্ত।
জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক জয়নাল আবেদীন জানান, ট্রলারটি মাছ ধরার সাগরে যাচ্ছিল। পথিমধ্যে নাজিরারটেক চ্যানেলে পৌঁছলে কোন বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলা ফেটে যায়। একপর্যায়ে ট্রলারটিতে পানি ঢুকে ডুবে যেতে থাকলে জেলেদের চিৎকারে আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে।













