
নুর মোহাম্মদ :
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম হতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী গ্রেফতার করেছেন র্যাব-১৫ এর একটি দল।
প্রাপ্ত তথ্যে জানা গেছে Rab ১৫ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং স্থানীয় সোর্সেস সহায়তায় বিপুল পরিমাণ ইয়াবা চালানের তথ্য পেয়ে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম পশ্চিমপাড়া এর জনৈক আব্দুল মালেকের বসত ঘরে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বসত ঘরের সামনে হতে আব্দুল মালেক (৪৮) কে গ্রেফতার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির বসত ঘরের শয়নকক্ষের বক্সখাটের ভিতরে রক্ষিত অবস্থায় ২,৫০,০০০ দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।
ধৃতব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিমপাড়ার অাবদুস সালামের পুত্র। বৃহস্পতিবার ৭ এপ্রিল সকাল ৮টায় এ অভিযান পরিচালনা করে। Rab-15 সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।













