সায়মুন সংসদের উদ্যোগে দরিদ্র ও এতিমদের মাঝে ঈদবস্ত্র বিতরণে কউক চেয়ারম্যান

0
6

সংবাদ বিজ্ঞপ্তি
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সায়মুন সংসদ দরিদ্র, এতিম, বয়স্ক ও প্রতিবন্ধী রোজাদারদের নিয়ে ৩৫ তম ইফতার ও প্রায় ৩শ জনকে নিয়ে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ অনুষ্ঠান গতকাল (১৯ রমজান) ২১ এপ্রিল ২০২২ কক্সবাজার পৌরসভার ০৫নং ওয়ার্ডের আলীর জাঁহালস্থ সায়মুন সংসদের নিজস্ব উন্মুক্ত মঞ্চে সংগঠনের সভাপতি ও কক্সবাজার সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নুরুল আবছার (সিকদার)’র সভাপতিত্বে ও ইমরুল সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ইফতার, দোয়া মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ এলডি,এমসি,পিএসসি।
প্রধান আলোচক, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও চট্টগ্রাম সীতাকুন্ড আলিয়া মাদ্্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং, কক্সবাজার সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কাশেম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার সদর উপজেলা কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, পাল্্স বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী, নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ, ইফতার মাহফিল পরিচালনায় সায়মুন সংসদের অর্থ সম্পাদক আমিনুর রশিদ, আহমদ ছফা সিকদার, জহির আলম রুবেল, শাহাব উদ্দিন, ইউসুফ আলী, মুবিনুল হক, মোহাম্মদ হাশেম প্রমুখ। এই পবিত্র রমজান মাস প্রত্যেক মুমিন নর-নারীদের উপর ফরজ করা হয়েছে এবং অসহায়, হতদরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধীদের নিয়ে এ ইফতার, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণের মাধ্যমে প্রতিবছর যেন করতে পারে মহান আল্লাহ তা’য়ালা তৌফিক দানে প্রধান আলোচকের আলোচনায় এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সায়মুন সংসদ একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন।
এই সংগঠন যুব ও ছাত্রদের নিয়ে যেভাবে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের যে কোন উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করে নিরলসভাবে বহুমুখী সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে যা চোখে পড়ার মতো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কক্সবাজারে সায়মুন সংসদের ভূমিকা অন্যতম হিসেবে থাকবে বলে আমি আশা ব্যক্ত করি। উপস্থিত ছিলেন, সায়মুন সংসদের সাবেক সভাপতি মো: নুরুল আমিন, রুহুল আমিন সিকদার, নজরুল ইসলাম এ্যানি, দিদারুল আলম, কেএম ছালামত উল্লাহ বাবুল, নুরুল ইসলাম ভুট্টো, আরএএম ইসমাইল ফারুক, হাফেজ আহমদ জিসান, আবু আদনান সাঊদ।

আগেক্যান্সারের কাছে হেরে গেলেন উখিয়া কলেজের প্রভাষক শাহ আলম কাজল
পরেনাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি’র ইফতার ও দোয়া মাহাফিল