সদরের খরুলিয়ায় মাইক্রোবাস চাপায় শিশুর মৃত্যু

0
8

 

শাহিন মাহমুদ রাসেল: 

কক্সবাজার সদরের খরুলিয়ায় মাইক্রোবাসের চাপায় জিহাদ (৮) নামে এক শিশু মারা গেছেন। মঙ্গলবাল (২ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মারষ্টাপাড়া নেহা ড্রাইভার মৃহ নাছির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জিহাদ অন্যান্য ছেলেদের সঙ্গে ঈদ করতে বাজারে গিয়েছিল। পরে বাড়ি ফেরার পথে খরুলিয়া বিদ্যালয়ের সমনে পৌঁছালে একটি দ্রুতগামী মাইক্রেবাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে জিহাদ মাইত্রুোবাসের চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিলংজার ইউপি চেয়ারম্যান টিপু সুলতাম। তিনি জানান, ঈদ করতে বাজারে যায় শিশুটি। সেখান থেকে ফেরার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলে প্রাণ হারান।

আগেদুই বছর পর উৎসবমূখর পরিবেশে কক্সবাজারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
পরেঈদের ছুটিতে প্রাণের মেলায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত