ওয়ালটন ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা শুরু হচ্ছে কাল শুক্রবার 

0
6
এম.এ আজিজ রাসেল:
দুই দিনব্যাপী ওয়ালটন ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা শুরু হচ্ছে কাল। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এবারের আয়োজন হবে ইতিহাস ও গৌরবের ৬৭ তম আসর। শুক্রবার (০৬ মে) কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বলী খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।
তিনি আরও জানান, এবার প্রায় দেশের খ্যাত নাৃা ২০০ বলী অংশ নেবে। এছাড়া খেলা উৎসবমুখর করতে বাংলাদেশ কুস্তি ফেডারেশনের ৪ জন বলী অংশগ্রহন করবেন। তারমধ্যে ২ জন পুরুষ ও ২ জন মহিলা বলী। ৭ মে আয়োজনের পর্দা নামবে।
প্রেস ব্রিফিংয়ে স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে ওয়ালটন গ্রুপ। আমরা চাই তৃণমূল থেকে ভাল খেলোয়াড় তৈরি হোক। এ লক্ষ্যে পর্যটন নগরী কক্সবাজারে ধারাবাহিকভাবে নানা ইভেন্টে স্পন্সর করছে ওয়ালটন। বলী খেলা এই দেশের সংস্কৃতি ও ইতিহাসের অংশ। এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন জানান, পর্যটন নগরী কক্সবাজারের দীর্ঘ সময়কালের ইতিহাস, ঐতিহ্য ও বর্ণিল সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয় ১৯৫৬ সালে। যে অধ্যায়ের নাম ছিল এস.ডি. ও সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা। তৎকালনি পূর্ব পাকিস্তানের ইতিহাসে মহকুমা স্টেডিয়ামে ১৯৫৬ সালে এ অঞ্চলের মানুষের বিনোদনের নিমিত্তে এসডিও সাহেবের বলী খেলা নামে প্রথম বারের মতো বলী খেলা শুরু করা হয়। তখন থেকে এটি পরিণত হয় এই জনপদের অধিবাসীদের প্রাণের উৎসবে। ১৯৮৪ সালের ১লা মার্চ কক্সবাজার মহকুমা জেলায় উন্নীত হওয়ায় এল.ডি.ও সাহেবের বলী খেলার নতুন নামকরণ করা হয়।
বলী খেলা ও বৈশাখী মেলার সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আলী রেজা তসলিম বলেন, বলী খেলার পাশাপাশি বৈশাখী মেলায় থাকবে ঐতিহ্যবাহী নাগরদোলা, হস্তশিল্প, কুটির শিল্প, তাঁত শিল্প, বস্ত্র শিল্প, মৃৎ শিল্প ও দেশীয় পণ্যের বিপুল সমাহার।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, এম.আর মাহবুব ও জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান।
আগেচট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ-পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদ মেলার আয়োজন
পরেসয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়ল ৩৮ টাকা