
নিজস্ব প্রতিবেদকঃ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি মানে দেশ বিরোধী অপশক্তিকে পাশে নিয়ে মিথ্যাচার করা আর গুজব রটানো। বিএনপি জামায়াতসহ দেশ বিরোধী শক্তির এই অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাকর্মী সহ দেশের সকল মানুষকে সজাগ থাকতে হবে। দেশের মানুষ অবশ্যই সরকারের উন্নয়নকে মুল্যায়ন করবে। এবং আগামী নির্বাচনেও ২০০৮ সালের মত ধস নামানো বিজয় হবে আশা প্রকাশ করেন।
শুক্রবার বিকেল পৌনে ৫ টায় কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, তিন বার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারনে সবাই এখন আওয়ামী লীগ করতে চায়। সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, মুক্তিযোদ্ধা নুরুল আবছারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













