
সিবিকে:
সৈকতে সমুদ্র স্নানের ক্ষেত্রে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। 
তিনি জানান, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলার ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এছাড়া সিপিপি স্বেচ্ছাসেবক টিম, রেড ক্রিসেন্ট, স্কাউট, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে তৎপর রাখা হয়েছে।
তিনি বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার, সুপেয় পানি মজুদ রাখা, উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ স্থানে আনাসহ বিভিন্ন বিষয়ে পূর্বপ্রস্তুতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।













