
ডেস্ক নিউজ: এশিয়া মহাদেশের প্রাচীন তম মুসলিম স্থাপনা,রাজধানী ঢাকার নারিন্দায় অবস্থিত ঢাকার প্রথম মসজিদ ঐতিহাসিক বিনত বিবি সেন্ট্রাল জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা মেয়র মুজিবুর রহমান।

শুক্রবার দুপুর ১২ টায় নারিন্দার ঐতিহাসিক মসজিদে পৌঁছলে মেয়র মুজিবুর রহমানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিনের ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব সারওয়ার হাসান আলো,ঢাকা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক মিঠুসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
উল্লেখ্য সুনামধণ্য আলেম ও উক্ত মসজিদের খতিব মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী ও মসজিদ কমিটির আমন্ত্রনে ঐতিহাসিক এ মসজিদে নামাজ আদায় করেন মেয়র মুজিবুর রহমান।

এই মসজিদে এক সাথে প্রায় ৬ হাজার মুসুল্লী নামাজ আদায় করতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিল।
নামায শেষে মেয়র মুজিবুর রহমান প্রায় ৮৬০ বছর পুরোনো মসজিদটি ঘুরে ঘুরে দেখেন।পরে দেশ ও জাতির কল্যানে ও জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়।













