চকরিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহ*ত ১

0
3

 

মোঃ কামাল উদ্দিন,চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় প্রতিপক্ষের হামলায় আমির হোসেন(৪০) নামের একজন নিহত। সূত্র জানায়, ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ডুমখালী এলাকায় রাত দশটায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বনবিভাগের জমি দখল বেদখল নিয়ে সোমবার রাত দশটার দিকে ডুমখালী গ্রামের কুখ্যাত সন্ত্রাসী রহমান গ্রুপের হামলায় পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের পুত্র আমির হোসেন(৪০) ঘটনাস্থলেই নিহত হয়। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জুয়েল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় আমির হোসেন নামক এক ব্যাক্তি নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আগেশিক্ষার্থী ভর্তি করা মানা কক্সবাজার ইউনিভার্সিটিতে, ভুতুড়ে ভবনে কথিত ক্যাম্পাস
পরেটেকপাড়ায় গভীর নলকূপের জায়গা দখলে হামলা ও ভাংচুর, আটক ২