তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার কক্সবাজার আসছেন

0
2

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি শুক্রবার ২৭ মে ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি শুক্রবার বিকেল ৪ টা ১৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন বিকেল ৫ টায় মন্ত্রী কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও জেলা ভিত্তিক আবৃত্তি কর্মশালায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি পরদিন শনিবার সকাল ৯ টা ২০ মিনিটে ২ দিনের কক্সবাজার সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব মোঃ আরিফ নাজমুল হাসান (যুগ্ম সচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।

আগেটেকনাফে ৫ কোটি টাকার আইস জব্দ
পরেরোহিঙ্গা ক্যাম্পে যেকোন মূল্যে মাদকের ব্যবসা বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী