চকরিয়ায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

0
12

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে পড়ে সাঈদা নুরী তোবা (০২) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। গতকাল ২৮ মে দুপুর পৌনে ১২টার দিকে তাদের নিজ বাড়ির পুকুরে পড়ে মারা গেছে। তোবা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মৌলবি পাড়া এলাকার ছৈয়দ হোছাইনের নাতী সাইফুল ইসলামের কন্য।
জানা গেছে,তোবার মা- বাবা তার ছোট বোনকে নিয়ে সকাল ১১টার দিকে ছাদের উপর কাজ করছিল। একপর্যায়ে পিতার অজান্তে তোবাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির পর তোবাকে পুকুরে ভাসতে দেখে মা জান্নাতুল ফেরদৌস। পরে পুকুর থেকে ভেসে উঠা তোবার মরা দেহটি উদ্ধার করে।
তোবার মামা সাংবাদিক নেজাম উদ্দিন জানান, ওইদিন শনিবার পবিত্র আসর নামাজের পর মুফতি এনাম মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরিবারে চলছে শোকের মাতম

আগে৩০মে মাঠে গড়াচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
পরেটাকার মান আরও কমলো