সদরের খুরুস্কুলে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, ইউপি সদস্য আটক

0
3

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে সোহেল রাজ ওরফে সোহারেশ (৩২) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে তারই সহযোগিরা।

বুধবার (১ জুন) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আসামি সোহেলের পিতা খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন মিনু ও শাহাব উদ্দীন নামের একজনকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও হাতকড়ার বিষয়টি স্বীকার করেননি।

স্থানীয়রা জানান, রাত প্রায় দুইটার দিকে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ পলাতক আসামি সোহেল রাজকে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। এক পর্যায়ে আসামি সোহেলের স্বজনেরা এসে তাকে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় এবং পালানোর সময় তার হাতে হাতকড়া ছিলো।

কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন,  রাতে পুলিশের একটি টিম ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়েছিল খুরুশকুলে। এসময় একজন পালিয়ে যায়। তবে আসামিকে ছিনিয়ে নেয়া বা হাতকড়াসহ পালিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয়। এ ঘটনায় ওই এলাকার মিনু মেম্বারসহ দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

আগেআর্জেন্টিনার ম্যাচ জয়ের আনন্দে বেরিয়েছিলেন দুই ভাই, প্রাণ গেল সড়কে
পরেরামুতে স্বাস্থ্য বিভাগের অভিযানে দুই ক্লিনিকে তালা