৩২ বছরে পদার্পণে দৈনিক কক্সবাজারকে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের শুভেচ্ছা

0
7

প্রেস বিজ্ঞপ্তি:

প্রতিষ্ঠার ৩২ বছরে পদার্পণ করল জেলার শীর্ষ সংবাদপত্র দৈনিক কক্সবাজার। প্রতিনিয়ত উন্নত, আধুনিক ও জীবনঘনিষ্ঠ সংবাদ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

শনিবার রাত আটটার দিকে দৈনিক কক্সবাজার কার্যালয়ে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মুজিবুল ইসলামের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সাধারন সম্পাদক ওসমান গণি, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক তারেকুর রহমান, দপ্তর সম্পাদক অজিত কুমার হিমু, কার্যকরী সদস্য মুহিববুল্লাহ মুহিব, সদস্য এন এ সাগরসহ অন্যান্যরা।

এসময় নেতৃবৃন্দ বলেন-আমরা বিশ্বাস করি দৃঢ় প্রত্যয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার এখনই সময়। তাই দৈনিক কক্সবাজার এ পথে আরও এগিয়ে যাবে।

###

আগেরামুতে জনশুমারী ও গৃহ গণনাকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
পরেরামুতে ৩দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আরাফাত