
কক্সবাজারের উখিয়ার পূর্বরত্না ফোর মার্ডার সংলগ্ন এলাকায় শিশু বড়ুয়ার বাড়ি থেকে গভীর রাতে সংঘবদ্ধ ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে ক্যাম্প প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে এমনটি জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্টা বিরাজ করতে দেখা গেছে।
এর আগে শিশু বড়ুয়া কর্তৃক অবৈধ ভাবে রোহিঙ্গা কলোনী গড়ে তুলে স্থানীয় লোকদের ভয়ভীতি প্রদর্শনসহ মাদক সেবন, পাচার ও নারী কেলেঙ্কারী সহ বহুমূখী অপরাধ করছে মর্মে স্থানীয় মানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ১৪-এপিবিএন অধিনায়ক বরাবরে লিখিত অভিযোগ করেছেন স্বপন বড়ুয়া নামে এক যুবক।
এদিকে রোহিঙ্গা আটককালীন সময়ে ঘটনাস্থলে থাকা স্থানীয় কয়েকজন জানিয়েছেন, গভীর রাতে পূর্বরত্না গ্রামের বুচারাম বড়ুয়ার ছেলে শিশু বড়ুয়ার বাড়ি থেকে রোহিঙ্গা আটকের বিষয়টি উদ্বেগজনক।












