উখিয়ায় সংঘবদ্ধ ১৮ রোহিঙ্গা আটক

0
4
উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার পূর্বরত্না ফোর মার্ডার সংলগ্ন এলাকায় শিশু বড়ুয়ার বাড়ি থেকে গভীর রাতে সংঘবদ্ধ ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে ক্যাম্প প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে এমনটি জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্টা বিরাজ করতে দেখা গেছে।

জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না গ্রামের শিশু বড়ুয়ার বাড়িতে অবস্থানরত এসব রোহিঙ্গাদের আটক করে। স্থানীয়দের খবরে পুলিশ এই অভিযান পরিচালনা করে।

এর আগে শিশু বড়ুয়া কর্তৃক অবৈধ ভাবে রোহিঙ্গা কলোনী গড়ে তুলে স্থানীয় লোকদের ভয়ভীতি প্রদর্শনসহ মাদক সেবন, পাচার ও নারী কেলেঙ্কারী সহ বহুমূখী অপরাধ করছে মর্মে স্থানীয় মানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ১৪-এপিবিএন অধিনায়ক বরাবরে লিখিত অভিযোগ করেছেন স্বপন বড়ুয়া নামে এক যুবক।

এদিকে রোহিঙ্গা আটককালীন সময়ে ঘটনাস্থলে থাকা স্থানীয় কয়েকজন জানিয়েছেন, গভীর রাতে পূর্বরত্না গ্রামের বুচারাম বড়ুয়ার ছেলে শিশু বড়ুয়ার বাড়ি থেকে রোহিঙ্গা আটকের বিষয়টি উদ্বেগজনক।

কারণ, ২০১৯ সালে প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়িতে তার স্ত্রী-সন্তান, মা এবং ভাইজি হত্যা করেছে দুর্বৃত্তরা। যার আসল ক্লু বের হয়নি এখনো।এ ব্যাপারে সদ্য প্রবাস ফেরত রুপন বড়ুয়া বলেন, এলাকায় চুরির ঘটনার খবরে আতংকে রাত কাটাচ্ছি। এখন নতুন করে রোহিঙ্গা আটকের বিষয়টি নিয়ে শংকায় আছি।

আগেবিশ্ব রক্তদাতা দিবসের শুভেচ্ছা ও কিছু কথা!
পরেসুইজারল্যান্ড, যুক্তরাজ্যসহ ৫ দেশ সফরে মেয়র মুজিব: হেলাল উদ্দিন ভারপ্রাপ্ত মেয়র