রামুতে একলাবের উদ্যোগে সামাজিক সংহতি রক্ষায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

0
4

 

মোঃ নাছির উদ্দিন, রামু

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নে সামাজিক সংহতি রক্ষায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫জুন) সকাল ১১ টায় জোয়ারিয়ানালা এইচ. এম. সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.আজিজুল হক সিকদারের সভাপতিত্বে বিদ্যালয়ের মিলনায়তনে এলায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।এ সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং রামু লোকাল ভলান্টিয়ার মিডিয়েটর্স ফোরামের সহ-সভাপতি মো. সালাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -একলাব কক্সবাজার জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. কেফায়েত উল্লাহ সাজ্জাদ, একলাব এর রামু উপজেলা প্রতিনিধি আবদুল জব্বার এর সঞ্চালনায় সংলাপে ধর্মীয় ও স্থানীয় সুশীলসমাজের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জোয়ারিয়ানালা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাীদ আব্বাস, শেখহাসিনা জোয়ারয়ানালা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শিব প্রসাদ আচার্য্য, রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের ভিক্ষু তাপস সেন।এতে বক্তারা বলেন প্রতিটি ধর্মেই ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শনের উপর গুরুত্বারোপ করেন। মানবজাতির সৌন্দর্য রক্ষা হয় বিভিন্ন ধর্ম-মতের মানুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের মাধ্যমে।

কেবলমাত্র স্ব-স্ব ধর্মীয় রীতি-নীতি ও বিশ্বাস বজায় রাখতে পারলে বিশ্বব্যাপী ধর্মীয় সংঘাত নিরসন সম্ভব হবে। এজন্য প্রতিটি ধর্মের অনুসারিদের আন্তরিক প্রয়াস বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, যুবসমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনিপেশার ব্যক্তিবর্গ অংশ নেন। সহায়তায় ছিলেন ইউএনডিপি কক্সবাজার।

 

আগেরামুতে ৭ম শ্রেনির ছাত্রী নিখোঁজ
পরেউখিয়ায় সাড়ে ৮ কোটি টাকার ইয়াবা নিয়ে তিন রোহিঙ্গাসহ আটক ৪