উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ ৮৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় তিন রোহিঙ্গাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) উপজেলার জালিয়াপালং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন— মো. আব্দুল হাকিম (৪৫), আবু সৈয়দ (২৩), মো. মুশিত আলম (২৮) ও মো. সেলিম (২৫)। এর মধ্যে আব্দুল হাকিম উখিয়া থানার সেনাগোনা এলাকার আলী আহম্মদের ছেলে এবং বাকি তিনজন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, আসামিরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করতেন। পরবর্তীতে তা কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের নিকট পাচার করতেন। জালিয়াপালং এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৮৪ হাজার পিস ইয়াবা উদ্ধার তরা হয়। যার আনুমানিক মূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা।