নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল
সম্পন্ন হয়েছে। এতে সভাপতি আব্দুল কাদের ও নুরুল আজিম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
সোমবার (২০জুন) সকাল ১১ টা থেকে অনুষ্ঠিত সম্মেলনে অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩(সদর-রামু ও ঈদগাঁও) আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল,
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মুকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এড. তাপস রক্ষিত, আইন বিষয়ক সম্পাদক এড. আব্বাস উদ্দিন চৌধুরী, প্রবীন আওয়ামী লীগ নেতা এড. ইসহাক আহমদ জিপি, বরেণ্য শিক্ষাবিদ মমতাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু’র উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠেয় সম্মেলনে অতিথির মধ্যে আরো বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়ছারুল হক জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খুরুশকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান চৌধুরী, এড. রেজাউর রহমান রেজা।
পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন বাবুলের সঞ্চালনায় সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হক জিকু, বাবুল ইসলাম বাহাদুর, বদিউল আলম আমির, তাজমহল সিকদার, আলিম উদ্দিন ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তিলাওয়াত ও পতাকা উত্তোলনের পর অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে কাউন্সিল অধিবেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা বক্তব্য রাখেন।
বিকাল ৪টায় পিএমখালী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে অনুষ্ঠিত কাউন্সিলে ওয়ার্ড, ইউনিয়ন এবং কো-অপ্ট ভোটাররা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। কক্সবাজার জেলা ও সদর উপজেলার নেতৃবৃন্দের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত কাউন্সিলে আব্দুল কাদের ছাতা প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি ও নুরুল আজিম গরুর গাড়ী প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
এদিকে পিএমখালী ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনকে ঘিরে ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল ফিরে এসেছে।