শহরে হোটেল সী পার্ক ও লেগুনা বীচ রিসোর্টকে জরিমানা

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে কক্সবাজারের হোটেল সী পার্ক ও লেগুনা বীচ রিসোর্টকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৭ জুন) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানী শেষে এ জরিমানা করা হয়। এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম।

বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক ড. সাইফুল ইসলাম। তিনি  বলেন, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অপরাধে কক্সবাজারের কলাতলী রোড এলাকার হোটেল সী পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা ও লেগুনা বীচ রিসোর্ট কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আগেপৌর আওয়ামী মৎস্যজীবী লীগের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
পরেপদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবকের বাড়িতে হামলা-ভাঙচুর