কক্সবাজার বিমানবন্দরে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার

0
7

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর এলাকার ভিতরে পরিত্যক্ত অবস্থায় রবিন হোসেন (২৩) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে রানওয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার মো. শহীদের ছেলে। নিহত রবিন মানসিক প্রতিবন্ধী ছিলেন।

ভাই ফজলে রাব্বি জানান, নিহত রবিন হোসেন মানসিক প্রতিবন্ধী। সে কারণে প্রায় কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সোমবার সন্ধ্যায়ও সে সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলো সে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকার কথা জানায় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

 

আগেরামু লম্বরীপাড়া আলোর দিশারী যুব পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’আ মাহফিল
পরেউখিয়া ক্যাম্পে শিক্ষিকাকে কোপালেন বখাটে রোহিঙ্গা