সদরের জালালাবাদ আ: লীগের সভাপতি সেলিম মোর্শেদ, সম্পাদক সাইফুল মেম্বার

0
6

এস.এম.তারেকঃ
ঈদগাঁও উপজেলাধীন জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সেলিম মোর্শেদ ফরাজী বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি ও সাইফুল হক এমইউপি কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকালে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মোখতার আহমদ অডিটরিয়ামে অনুষ্টিত দ্বিতীয় অধিবেশনে সেলিম মোর্শেদ ফরাজী বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় সাধারন সম্পাদক পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাইফুল হক সাধারন সম্পাদক নির্বাচিত হন।

এর আগে সকালে সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন হয়। ধর্মগ্রন্থের পবিত্র বাণী পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলাা আ’লীগ আহবায়ক আবু তালেব।

সম্মলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুল হক মুকুল।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহসভাপতি জাফর আলম চৌধুরী

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বদিউল আলম, সাংস্কৃতিক সম্পাদক এড.তাপস রক্ষিত, যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ মনজুর এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।

সেলিম মোর্শেদের সভাপতিত্বে এবং এম.মমতাজুল ইসলাম খাঁন ও শাহিদ মোস্তফার যৌথ সঞ্চালনায় সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্টানে বিশেষ বক্তার বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক যথাক্রমে -হুমায়ুন কবির চৌধুরী হিমু, মুহিদুল্লাহ মুহিদ এবং ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান।

অন্যানের মধ্যে এড. একরামুল হুদা, এস.এম. তারিকুল হাসান, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, মুজিবুর রহমান চৌধুরী, লুৎফুর রহমান আজাদ, চৌফলদন্ডীর ইউপি চেয়ারম্যান মুজি্ুবুর রহমান, জালালাবাদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, আওয়ামীলীগ নেতা আহমদ করিম সিকদার,

ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি তারেক আজিজ, সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল, চৌফলদন্ডী ইউনিয়ন আ’লীগ সভাপতি এহেছানুল হক, উপজেলা আলীগ নেতা আবদুর রাজ্জাক এমইউপি, জাহাঙ্গীর আলম জানু,সোহেল জাহান চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা আ’লীগ নেতা বদিউল আরম আমির, জাতীয় শ্রমিকলীগ ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব সাইফুল ইসলাম, পোকখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি হেলালুদ্দীন আহমদ এমইউপি, সাধারন সম্পাদক সাজ্জাদুল ইসলাম, ইসলামপুর ইউপি আ’লীগ সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী, ইসলামবাদ ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসরাম এমইউপি,

অধ্যাপক নুরুল হুদা, রাশেদুল হক রিয়াদ, ইয়াছির আরফাত টুটুল, শামশুল আলম, সাহাব উদ্দিন, নুরুল মোস্তফা, যুবলীগ নেতা সাহেদ কামাল, ছাত্রলীগ নেতা আবু হেনা বিশাদ, ইরফানুল করিম, বোরহান মাহমুদ, কাজী আবদুল্লাহসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সম্মলনে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বহুল প্রতীক্ষিত এ সম্মলেন ও কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

আগেলিংকরোড স্টেশনে নালার উপর নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন
পরেআরও ৩ নিউজ পোর্টাল ও ১৫ পত্রিকার অনলাইনকে অনুমোদন দিল সরকার