ছাত্রলীগ নেতা ফয়সাল হ*ত্যা: ৪ আসামির রিমান্ড মঞ্জুর

0
6

নিজস্ব প্রতিবেদকঃ

পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের খুরুশ্কুলের ছাত্রলীগ নেতা ফয়সাল (২৬)  হত্যাকাণ্ড মামলার ৪ আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন— কিলিং মিশনের প্রধান হোতা আসামি আজিজুল হক সিকদার, দুই নম্বর আসামি ফিরোজ আলম, ১৫ নম্বর আসামি মো. মুন্না ও ১৭ নম্বর আসামি মো. রিয়াজ।

রাষ্ট্রপক্ষের কৌসুঁলি সৈয়দ রেজাউর রহমান রেজা জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে আদালতে আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, রোববার (৩ জুলাই) সন্ধ্যে ৭টার দিকে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষ করে অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে। অভিযোগ ওঠে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগের এই নেতাকে।

নিহত ফয়সাল উদ্দীন (২৬) একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাউয়ারপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে।

গত মঙ্গলবার ফয়সালের বড় ভাই নাছির উদ্দিন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় আজিজ সিকদারসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোমবার দুই নারীসহ ছয়জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। যদিও এই ছয়জনের নাম মামলার এজাহারে উল্লেখ নেই।

আগেঅবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন বরিস জনসন
পরেটেকনাফে ১৬ এপিবিএন এর অভিযানে অ*স্ত্র সহ দুই রোহিঙ্গা আটক