সাবেক সি: সচিব হেলালুদ্দীন আহমদ’র ভাই বাহার উদ্দিন আহমদ আর নেই

0
6

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সরকারের সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও শিক্ষাবিদ আমির উদ্দিন আহমদ এর ছোট ভাই বাহার উদ্দিন আহমদ আর নেই। বৃহস্পতিবার ৭ জুলাই বিকেল ৫ টা ৪০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

বাহার উদ্দিন আহমদ কার্ডিয়াক এরেষ্ট হয়ে মৃত্যুবরণ করেন বলে মরহুমের বড় ভাই আমির উদ্দিন আহমদ জানিয়েছেন। মরহুম বাহার উদ্দিন আহমদ একজন পুস্তক ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার ৮ জুলাই জুমার নামাজের পর কক্সবাজার শহরের দক্ষিণ তারাবনিয়ার ছরা কবরস্থান মাঠে মরহুম বাহার উদ্দিন আহমদ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে। জানাজা শেষে তারাবনিয়ার ছরা কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হবে।

আগেকক্সবাজার পৌরসভায় বিধিমালা অমান্য করে রাস্তার উপর বহুতল ভবন নির্মানের অভিযোগ
পরেপবিত্র হজ আজ