
সিবিকে ডেস্কঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে মহাসড়কের ভাইয়ারদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের একজন নারী ও চারজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ রিল্যাক্স পরিবহনের একটা বাস ও সিএনজির সংঘর্ষের পর বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। বাসের ধাক্কায় সিএনজির পাঁচজন যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। তাদের নাম পরিচয় এখনো জানতে পারিনি। ঘটনাস্থলে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানানো যাবে।’











