পটিয়ায় বাসচাপায় সিএনজির ৫ যাত্রী নি*হত

0
9

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে মহাসড়কের ভাইয়ারদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের একজন নারী ও চারজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী  বলেন, ‘ রিল্যাক্স পরিবহনের একটা বাস ও সিএনজির সংঘর্ষের পর বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। বাসের ধাক্কায় সিএনজির পাঁচজন যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। তাদের নাম পরিচয় এখনো জানতে পারিনি। ঘটনাস্থলে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানানো যাবে।’

আগেটেকপাড়া সোসাইটির উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ
পরেপর্যটক খরায় সৈকত নগরী কক্সবাজার