সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার বিকালে শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলাদাভাবে বের করা হয় বিশাল আনন্দ র্যালী। এতে রং—বেরঙের ব্যানার, ফেস্টুন ও বাদ্য যন্ত্র স্বতঃস্ফূর্ত অংশ নেয় শত শত নেতাকর্মী।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট একরামুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার আলম চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবদুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সাবেক সহ—সভাপতি বখতিয়ার আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কুতুব রানা ও শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহমান।
সভায় বক্তারা বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সবক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার ভ্যান গার্ড হিসেবে মানুষের সেবায় নিয়োজিত। যেকোন সংকটে জীবন বাজি রেখে নেতাকর্মীরা মানুষের জন্য কাজ করেছে।’

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক উপ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সদস্য আবুল হোসন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না, মোহাম্মদ আলী ছোটন, মোস্তাক আহমদ, আবদুল জব্বার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ—সভাপতি নুরুল কবির খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল কাদের, দপ্তর সম্পাদক রশিদুল হক রানা, ঝিলংজা ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তারেক আরমান, খুরুশকুল ইউনিয়নের আহবায়ক সাইদুল করিম, পিএমখালী ইউনিয়নের যুগ্ম আহবায়ক হেলাল সিকদার, ইসলামাবাদ ইউনিয়নের আহবায়ক ফরিদুল আলম, পোকখালী ইউনিয়নের সভাপতি মোসলেহ উদ্দিন, ঈদগাহ সভাপতি মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট সাজিদ প্রমূখ। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।