কক্সবাজার ডিসি অফিসে ৪৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

0
9

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৯ টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে গত ১ আগস্ট কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তির ৪৯ টি পদের মধ্যে ১৩ টি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৮ টি পদ নাজির কাম ক্যাশিয়ার, ৭ টি পদ সার্টিফিকেট পেশকার, ৭ টি পদ সার্টিফিকেট সহকারী, ৭ টি পদ ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এবং ৭ টি পদ মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী।

১ আগস্ট পর্যন্ত যাদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে, তারা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে শহীদ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য এবং প্রতিবন্ধী প্রার্থীরা ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা আগামী ৭ আগস্ট সকাল ১০ টা থেকে আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৫ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের ২০১৫ সালের জাতীয় বেতনস্কেলের ১৬ তম গ্রেডে (৯৩০০-২২৪৯০) বেতন ভাতা দেওয়া হবে।ৎ

আগেইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গীকার
পরেসৈকতে পর্যটক বেশে দালাল চক্রের ১৯ সদস্য আটক