
সংবাদ বিজ্ঞপ্তি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষ্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিষয় ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিষয় সমূহ হলো- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রাখাইন ভাষায় হাতের সুন্দর লেখা।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ নাসারী থেকে ২য় শ্রেণি পর্যন্ত, ‘খ’ গ্রুপ ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত, ‘গ’ গ্রুপ ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণি পর্যন্ত, ‘ঘ’ গ্রুপ ৯ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শ্রেণী বিন্যাস করা হয়েছে।
আগামী ১৩ আগস্ট শনিবার সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে সাড়ে ৯টায় নির্ধারিত বিষয়ে চিত্রাঙ্কন (পেন্সিল স্কেচ) ও সকাল ১১টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ আগস্ট রোববার একই ভেন্যুতে সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ ও বেলা ১২টায় রাখাইন ভাষায় হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীঃ
প্রতিযোগিতার সকল বিষয়ই একক প্রতিযোগীর। প্রতিযোগিতায় মান নির্ধারণকারী বিচারক কমিটি কর্তৃক ঘোষিত ফলাফলই চূড়ান্ত। প্রতিযোগিতার প্রতিটি গ্রুপে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিজয়ী প্রতিযোগীকে স্বয়ং হাজির হয়ে পুরস্কার গ্রহণ করতে হবে। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের যাতায়াত বা অন্যান্য খরচ বাবদ কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের নাম (শ্রেণী উল্লেখ করে) স্ব স্ব স্কুল/প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জমা দিতে হবে।প্রতিযোগীদের নাম জমাদানের শেষ সময়সীমা ১১/০৮ /২০২২ তারিখ বৃহস্পতিবার (অফিস চলাকালে)। চিত্রাঙ্কন প্রতিযোগিতার ড্রইং পেপার, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার জন্য স্ক্রীপ্ট ও হাতের সুন্দর লেখার জন্য প্রয়োজনীয় কাগজ কেন্দ্র থেকে সরবরাহ করা হবে।
আগামী ১৫ আগস্ট সন্ধ্যা ৭টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন।













