চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃ*ত্যু

0
11

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহারা বেগম উপজেলার কাকারা ইউনিয়নের মো. আসিফের স্ত্রী।

স্থানীয়রা জানান, ঘরের চালার সঙ্গে একটি বৈদ্যুতিক তার বাঁধা ছিল। বাড়ির উঠানে থাকা তারটিতে কাপড় শুকাতে দেওয়ার সময় শাহারা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আগেটেকনাফে বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নি*হত ২
পরেপাকিস্তানকে কাঁদিয়ে এশিয়া কাপ শ্রীলঙ্কার ঘরে