বৈশ্বিক জলবায়ু সংকট নিরসনের দাবিতে কক্সবাজারে সিইএইচআরডিএফ এর ধর্মঘট কর্মসূচি পালন 

0
6
সোয়েব সাঈদ, রামু
কক্সবাজার জেলার উপকূলবাসী ও জলবায়ু বিপদাপন্ন তরুন-তরুনীদেও অংশগ্রহনে সিইএইচআরডিএফ জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর শুক্রবার, সমুদ্র সৈকত লাবনী মোড়ে এ ধর্মঘটের আয়োজন করা হয়। বিশ্বব্যাপী জলবায়ু সংকট বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সারাবিশ্বের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে এ আয়োজন করা হয়। লাবণী মোড়ে আয়োজিত জলবায়ু ধর্মঘটের সঞ্চালনা করেন নিয়ন্ত্রণ ডিভিশন ফোকাল জিহাদুল ইসলাম । এতে সভাপতিত্ব করেন সিইএইচআরডিএফ এর বিশেষ ডিভিশনের  সহকারী প্রধান সংগঠক রুহুল আমিন। এতে স্বাগত বক্তব্য রাখেন নেতৃত্ব ডিভিশনের ফোকাল রমজান আলী রাজা।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন, বৈশ্বিক উষ্ঞতার কারণে দিন দিন পৃথিবী গরম হয়ে যাচ্ছে, প্রতিবছর অনেক দূর্যোগের সম্মুখীন হচ্ছে জনগণ । জলবায়ু পরিবর্তনের ফলে হাজার মানুষ উদ্বাস্তু হচ্ছে, জীবনমানের অবনতি হচ্ছে। তাদের জন্য এবং এ সব এলাকার টেকসই উন্নয়নের জন্য আমাদের সচেতন হতে হবে।জলবায়ু পরিবর্তনে কারণ গুলো চিহ্নিত করে ওই সব নিয়ে কাজ করতে হবে। না হয় অদূর ভবিষ্যতে পৃথিবীর জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে।
তিনি আরো বলেন, কক্সবাজার জলবায়ু পরিবর্তন এর সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। কক্সবাজার কে বাঁচাতে হলে টেকসই উন্নয়ন এর বিকল্প নেই। সরকারকে দ্বিচারিতা বন্ধ করে টেকসই উন্নয়ন এর জন্য কাজ করতে হবে। কক্সবাজার এর সমুদ্র সৈকত রক্ষায় টেকসই পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ডিসিএস এর সহকারী প্রধান সমন্বয়ক আব্দুল মান্নান রানা বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে দীর্ঘস্থায়ী বন্যা, খুলনা ও উপকূলীয় অঞ্চলে বেঁড়িবাধ ভেঙ্গে পানি প্রবেশ, কুতুবদিয়া ও মহেশখালীর মাতারবাড়িতে জলাবদ্ধতা, কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙ্গণ, কুতুবদিয়া পাড়ার উদ্বাস্তুদের আশ্রয়ণ ইত্যাদি সংকট বিষয়ে এ সময় কথা হয়।
ধর্মঘট শেষে র‌্যালি হয়ে লাবনী সমুদ্র সৈকত ভাঙ্গা পয়েন্ট অবস্থা করেন। র‌্যালি মধ্যে স্লোগান মুখরিত হয়, ক্লাইমেট জাস্টিস। এছাড়াও চিন্তা-উদ্দীপক প্ল্যাকার্ড এবং পোস্টারের মাধ্যমে জলবায়ু ন্যাযতার দাবি জানান তরুণ জলবায়ু কর্মীরা।
সমাপনী  বক্তব্য রাখেন ধর্মঘটের সভাপতি, সহকারী প্রধান সংগঠক( স্পেশাল  ডিভিশন)  সিইএসআরডিএফ রুহুল আমিন বলেন পৃথিবীর সবথেকে বড় সংকট জলবায়ু পরিবর্তন জনিত সংকট এই সংকটের কারণে পুরো পৃথিবী ভুক্তভোগী। উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্র গুলো জন্য জলবায়ু ন্যায়বিচারের জন্য তরুণদের কথা বলতে হবে।
জলবায়ু ধর্মঘট উপস্থিত  সিইএসআরডিএফ নেতৃবৃন্দের এই সময়  ধর্মঘটকারীদের দাবি এক বিবৃতিতে জলবায়ু ন্যায়বিচারের সমর্থনে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।
এসময় আরো বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন একটি সংকট হিসেবে উপস্থিত হচ্ছে দিন দিন।  এটি শুধু যে দরিদ্র ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে ক্ষতিগ্রস্ত করছে তা নয় বরং উন্নত রাষ্ট্রগুলোর উপরও ব্যাপক প্রভাব ফেলছে। বাংলাদেশ জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যে ক্ষতিপূরণ পাওয়ার কথা তা পাচ্ছে না।
এতে আরো বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর  ব্যবস্থাপনা ডিভিশন ফোকাল রেজাউল হায়াত রেজা, সংগঠন ডিভিশন সচিব রেজাউল করিম, সমন্বয় ডিভিশন সচিব আবু সালেহ, সহকারী প্রচার সম্পাদক নাসির উদ্দীন সোহেল, সহকারী মিডিয়া সম্পাদক ফরহাদ আলম, কক্সবাজার শহর এরিয়া সেক্রেটারি ইফতেখার মোঃ মোহাব্বত আলী, রামু এরিয়া সেক্রেটারি আহমদুল হক, উখিয়া হেডকোয়ার্টার সেক্রেটারি কুরবান আলী বাবু, কক্সবাজার শহর সার্কেল সেক্রেটারি এনামুল করিম, রামু সাউথ সাব-এরিয়া সেক্রেটারি দেলোয়ার হোসেন, মনীষা নারী জাগরণ কেন্দ্র সমন্বয়ক নাসিমা আক্তার পিংকি প্রমূখ। এতে বিভিন্ন মাঠ পর্যায়ের সংগঠন থেকে দুই শতাধিক এক্টিভিস্ট উপস্থিত ছিলেন।
আগেরামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন
পরেউখিয়ায় চুরির অপবাদে দুই কিশোরকে গাছে ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল!