মহেশখালীতে কলেজছাত্র হ*ত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

0
9

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে কলেজছাত্র আরাফাত উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন— উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মধুয়ার ডেইল গ্রামের মৃত সফর মুল্লুকের পুত্র শাহ আলম (৫৫) এবং তার ছেলে তৌহিদুল আলম (২২)। তারা দুজনই মামলার এজাহারনামীয় আসামি।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী সিভয়েসকে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর গরু ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহেশখালী কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী আরাফাত উদ্দিন গুরুতর আহত হন এবং ২৭ আগস্ট চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগেবুবলীর সন্তানকে স্বীকৃতি দিয়ে যা বললেন শাকিব খান
পরেভাড়াটিয়া কতৃক মালিককে প্রাণ নাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ