
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের উত্তর ডিক্কুল এলাকায় আদালত এর নিষেধাজ্ঞা ও অনুমতি বিহীন ভবন নির্মাণ করছেন হাসান মুরাদ (৫০) পিতা মৃত আব্দু রহমানও তার ভাই মুহাম্মদ মুরাদ। জানা গেছে কক্সবাজার ঝিলাংজা মৌজার বিএস ১৪৯৪ খতিয়ান এর বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র সহকারী জজ আদালতে ৩২৭/২০১৮ নং মামলা চলমান আছে। এবং উক্ত মামলায় নিষেধাজ্ঞা ও বহাল আছে। কিন্তু একটি প্রভাবশালী মহল নিষেধাজ্ঞা অমান্য করে উন্নয়ন কতৃপক্ষের অনুমতি না নিয়ে ভবন নির্মাণ কাজ চলিয়ে যাচ্ছেন। মামলার বাদি গিয়াস উদ্দিন গং সাংবাদিকদের জানিয়েছেন তারা আদালতের আদেশ কে বৃদ্ধাংগুলী দেখিয়ে ভবন নির্মাণ কাজ চলাচ্ছেন। আমরা এবিষয়ে উন্নয়ন কতৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।













