
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার প্রেস ক্লাব সদস্য ও দ্য ডেইলি স্টার প্রতিবেদক মুহম্মদ আলী জিন্নাতের মা আয়েশা খাতুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সাংবাদিক সংসদ কক্সবাজার।
সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম এক বিবৃতিতে মরহুমার আত্নার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্যঃ গত শুক্রবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে কক্সবাজার শহরের বাহারছড়ার নীজ বাসভবনে জনাবা আয়েশা খাতুন মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার ছোটো সন্তান ড. রহমান নাসির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি গবেষনার কাজে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।













