
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেছেন, ঈমান-আকিদা ও দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় নেজামে ইসলাম পার্টির সংগ্রামী ভূমিকা ইতিহাস সমাদৃত। এটি উপমহাদেশকে বৃটিশ বেনিয়াদের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে আযাদী আন্দোলনে নেতৃত্বদানকারী শীর্ষ ওলামায়েকেরামের স্মৃতিবিজড়িত প্রাচীনতম সংগঠন। কীর্তিমান বুযুর্গানেদ্বীন ও বিদগ্ধ ওলামা- মশায়েখের ইখলাস ও তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত নেজামে ইসলাম পার্টির ঐতিহ্যবাহী অবদানের ধারাবাহিকতা বজায় রাখতে নেতা-কর্মীদেরকে ঈমানদীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে নিরলসভাবে সাংগঠনিক কাজ করে যেতে হবে।
তিনি কক্সবাজারে এক ঝটিকা সফরকালে নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। তিনি উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংগ্রামী ইতিহাস নবপ্রজন্মের সামনে তুলে ধরার আহবান জানান।
তিনি কক্সবাজারে এক সফরে আসার সুবাদে জেলা নেতৃবৃন্দ ও ওলামায়েকেরামের সাথে মতবিনিময় করেন। সেই সাথে ৫ নভেম্বর (শনিবার) পার্টির মরহুম সহ-সভাপতি ও মহাসচিব মাওলানা নুরুল হক আরমান রহ., খুরুশকুল তা’লিমুদ্দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও পার্টির বিশিষ্ট মুরুব্বী মাওলানা মোহাম্মদ হাসান রহ. এর কবর যিয়ারত করেন এবং কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহকে দেখতে গিয়ে স্বাস্থ্যগত বিষয়ের খোঁজখবর নেন। এছাড়াও তিনি খুরুশকুল তা’লিমুদ্দিন মাদ্রাসা, মাওলানা নুরুল হক আরমান রহ. এর স্মৃতিবিজড়িত মদীনাতুল উলুম মাদ্রাসা, লিংকরোড মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা ও আলির জাহাল আল-ফারুক ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শনপূর্বক দু’আ করেন। সফরকালে তাঁর সাথে ছিলেন, পার্টির কেন্দ্রীয় সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হক সাদেকী।
এসময় সফররত কেন্দ্রীয় আমীরের কাফেলায় যুক্ত হন, কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, মাওলানা ইয়াছিন হাবিব, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি, এড. ঈসা হাশেমী, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাবেক ছাত্রনেতা হাফেজ শফিউল আলম, মাওলানা জয়নাল আবেদীন তৌহিদী প্রমুখ।













