
নুর মোহাম্মদ :
কক্সবাজার, সদর উপজেলার ঝিলংজা এলাকায় অভিযান পরিচালনা করে ২২ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১৫।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আনোয়ার ও নুরুল আমিনের গরুর খামারের সামনে অভিযান পরিচালনা করে র্যাব-১৫ কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল।
মঙ্গলবার ১৩ ডিসেম্বর rab ১৫ সংবাদে ১টি মোটরসাইকেল, ২২ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতারের খবর নিশ্চত করে। সোমবার ১২ ডিসেম্বর ১৬:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করে।
মাদক কারবারীরা হলেন চাকমারকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মোহাম্মদ শফির পুত্র আনোয়ার হোসেন-৩১, এর দেহ তল্লাশী করে ১০ হাজার, ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম লারপাড়া (বাস টার্মিনাল) এর জহির আহমদের পুত্র কুরবান আলী- ২৭, এর নিকট হতে ১০ হাজার ও ঝিলংজা ১নং ওয়ার্ডের পুর্ব লারপাড়ার নেজাম উদ্দিনের পুত্র মেহেদী হাসান-২৭ এর কাছ হতে ২ হাজার পিস মোট ২২ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিগণ তাদের পরিচয় উল্লেখিত এলাকায় নিশ্চত করেন।
এছাড়াও ধৃত ব্যক্তিগন জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে বিক্রয় করার কথা র্যাব-১৫ কর্মকর্তাদের কাছে স্বীকার করে।
আসামীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর করে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।













