বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের আলোচনা সভা- দু’আ মাহফিল

0
3

 

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, ওলামায়েকেরামের নেতৃত্বে বৃটিশ বিরোধী আযাদী আন্দোলন আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল উৎস। ঈমান-আকীদা সংরক্ষণ আন্দোলনের পাশাপাশি স্বদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতেও ওলামায়ে দেওবন্দ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন। তাই ওলামায়ে দেওবন্দকে বাদ দিয়ে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কল্পনাও করা যায়না। সেই সংগ্রামী ঐতিহ্যধারা ও স্বচ্ছ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উপমহাদেশের প্রাচীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসমাজ ইসলাম, দেশ ও জাতির কল্যাণে নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
তিনি ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
১৬ ডিসেম্বর (জুমাবার) বিকেলে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
জেলা সভাপতি হাফেজ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ যায়নুল আবেদীন, ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু, নেজামে ইসলাম পার্টির দায়িত্বশীল হাফেজ মিজানুর রহমান, ছাত্রনেতা সিরাজুল মোস্তফা, হাফেজ এহসানুল হক, তাওহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদানের রুহের মাগফিরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

আগেআর্জেন্টিনার অনুশীলনে ছিলেন না মেসি, উঁকি দিচ্ছে নানা প্রশ্ন
পরেরামু সরকারী কলেজে মহান বিজয় দিবস পালিত