বিজয়ের আড্ডায় তুলে ধরা হয় বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা

0
10

 

নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে “বিজয়ের আড্ডা ও সংস্কৃতির কথা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্য পরিষদ ব্যতিক্রম এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মং এ খেন মংমং এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ।

বিজয়ের আড্ডায় অংশ নেয় কবি আদিল চৌধুরী, জেলা শিক্ষা অফিসার ছড়াকার নাছির উদ্দিন, কবি দিলওয়ার চৌধুরী, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক কবি এম. জসিম উদ্দিন, কবি নিলয় রফিক ও কালাম আজাদসহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আকলিমা আঁখি।

অনুষ্ঠানজুড়ে গান ও কবিতায় তুলে ধরা হয় বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা। আর রাখাইন নৃত্যে ফুটে উঠে দেশের সমৃদ্ধ সংস্কৃতি।

আগেসীমান্তের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় ১১ বিজিবি অতন্দ্র প্রহরী
পরেকার হাতে উঠছে বিশ্বকাপ ট্রফি