“বস্তুনিষ্ট সাংবাদিকতায়” বিজয়ের সম্মাননা পেলেন সাংবাদিক আব্দু রাজ্জাক

0
10

 

সংবাদ বিজ্ঞপ্তি :

বস্তুনিষ্ট সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিজয়ের সম্মাননা পেলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কক্সবাজার জেলার সভাপতি সাংবাদিক আব্দু রাজ্জাক।

শনিবার (৭জানুয়ারী) রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মিলনায়তনে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের বিজয় ও নতুন প্রজন্মের শীর্ষক আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম তার হাতে সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা,এস এ টিভির হেড অব দা নিউজ মাহমুদ আল ফয়সাল ও আরজেএফ’র চেয়ারম্যান এস,এম জহিরুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিরা।

আগেস্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস
পরেজাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে কক্সবাজারের খেলোয়াড়: জেলা প্রশাসক