আন্তর্জাতিক কিরাত সম্মেলন আজ

0
10
প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারে ৭ম বারের মতো আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ ১৯
জানুয়ারি । আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার
উদ্যোগে বিকেল ৩ টা হতে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে  অনুষ্ঠিতব্য
সম্মেলনকে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সাংবাদিকের সাথে এক মতবিনিময় সভা সহ
সভাপতি সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারি মাওঃ ইউনুছ ফরাজির সঞ্চালনায়
বক্তব্য রাখেন ক্বারি আবদুর রহমান। উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার
সাংবাদিক ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্বিরাত সম্মেলনে মিশরের ক্বারী সালাহ মুহাম্মদ সোলাইমান ও ক্বারী
আব্দুর রহমান খাওলি, তানজানিয়ার ক্বারী রজাঈ আইয়ুব ও ক্বারী ঈদী শাবান,
নাইজেরিয়ার ক্বারী ইদ্রিস আবেদ, ভারতের ক্বারী রুহুল আমিনসহ বাংলাদেশের
স্বনামধন্য ক্বারী কোরআন তেলাওয়াত করবেন।

আগেবঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ: ঢেমুশিয়ার হোঁচট, শেখ জামাল ক্লাবের জয়যাত্রা অব্যাহত
পরেরামুতে শেখ কামাল এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন