‘হীরক জয়ন্তী’ উৎসব: রেজিষ্ট্রেশন করলেন সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ

0
11
নিজস্ব প্রতিবেদক:
আাগামী ৪ঠা মার্চ ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারি কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘হীরক জয়ন্তী’ উৎসব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এতে ব্যাচ ভিত্তিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মিলছে। শহরের বার্মিজ মার্কেট এলাকায় স্বনামধন্য পাস্তা ক্লাব, কক্সবাজার মেডিকেল কলেজ গেইট এলাকায় গারলিক রেস্টুরেন্ট, সিবিএন অফিসসহ বিভিন্ন পয়েন্টে অফলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম এগিয়ে চলছে। অনলাইনেও চলছে সমানতালে রেজিষ্ট্রেশন। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে রেজিষ্ট্রেশন করেছেন হীরক জয়ন্তী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার বিভাগের সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, উপদেষ্টা খোরশেদ আলম ও প্রশান্ত ভূষণ বড়ুয়া।  ঢাকাস্থ কক্সবাজার সমিতির ৫০ বছর পূর্তির উৎসবে তাঁদের রেজিষ্ট্রেশন করান হীরক জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন হীরক জয়ন্তী উদযাপন পরিষদের প্রধান  সহকারী সদস্য সচিব শাহেদ আলি  অলিদ, কোষাধ্যক্ষ সাইফুল কবির রনিসহ আরও অনেকে।
হীরক জয়ন্তী উদযাপন পরিষদের প্রধান সহকারী সদস্য সচিব শাহেদ আলি অলিদ, কোষাধ্যক্ষ সাইফুল কবির রনি বলেন, কক্সবাজার সরকারি  কলেজে এইচএসসি, স্নাতক (অনার্স/পাস) ও মাস্টার্স কোর্সে ভর্তিকৃত ছাত্রছাত্রীরাই এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। ১৯৬২—২০১২  সালের মধ্যবর্তী সময়ে যারা কক্সবাজার সরকারি কলেজ থেকে পাশ করেছে, তাদের রেজিস্ট্রেশন ফি ১০২০ টাকা এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি ৫১০ টাকা। পরিবারের অন্য সদস্যদের জন্য জন প্রতি ১০২০টাকা। তবে ১০ বছরের নিচে সন্তানের জন্য কোন ফি প্রযোজ্য না। রেজিস্ট্রেশন এর শেষ তারিখ ১০ ফেব্রুয়ারী ২০২৩
আগেসাংবাদিক সংসদ কক্সবাজার’র সাধারণ সভা ও বার্ষিক পিকনিক ১৫ ফেব্রুয়ারী 
পরেকক্সবাজারে এসএসসি ৯৯ ব্যাচ ক্রিকেট লীগ- সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজন্ম’৯৯ উদ্বোধন