সদর হাসপাতালে কাউন্সিলর সেতু লাঞ্চিত: প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

0
10
নিজস্ব প্রতিবেদক:
গত ৩১ জানুয়ারী সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে গিয়ে লাঞ্চিত হয়েছেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলর সালাউদ্দিন সেতু। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরী সভায় এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পৌর পরিষদ।
ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র—২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র—৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আক্তার কামাল, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর মো. দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী লালু, কাউন্সিলর রাজ বিহারী দাশ, কাউন্সিলর নুর মোহাম্মদ, কাউন্সিলর এম.এ মনজুর, মহিলা কাউন্সিলর ইয়াছমিন আক্তার, জাহেদা আকতার ও নাছিমা আকতার।
সভায় বক্তারা বলেন, সালাউদ্দিন সেতু কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের একজন জনপ্রিয় কাউন্সিলর। তিনি সার্বক্ষণিক নাগরিক সেবা দিতে প্রস্তুত থাকেন। তাঁর উপর এই ধরণের আচরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাই অভিযুক্ত সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান, চিকিৎসক মেজবাহ, নাজমুল ও নার্সের বিরুদ্ধে আগামী ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট কতৃর্পক্ষ ব্যবস্থা না নিলে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগেঅনশন ভাঙলেন গর্জনিয়ার সেই কলেজ ছাত্রী, প্রেমিক আটক
পরেএমপি হলে স্যার ডাকতে হবে, তাই সাহেবরা ফল পাল্টে দিয়েছেন: হিরো আলম