
আবদুল মালেক সিকদার রামু
থানায় জিডি করার কারনে রামুতে দিন মজুরের উপর হামলা। ঘটনাটি ঘটেছে রামু চাকমারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়া পাড়া এলাকায়। আহত দিন মজুর আবু বক্কর সিদ্দিক বর্তমানে হাসপাতালে চিকিৎসা দিন আছে।আহতর স্ত্রী ইসমত আরা জানান আমার পার্শ্ববর্তী আবদু রহমান ভুট্টো, আবুল কালাম, শফি আলম,,রমজান,রুজিনা, শাহিনা দীর্ঘ দিন ধরে আমাদের উপর বর্বর নির্যাতন চালিয়ে আস্তেছে,আমাদের বাড়ি ভিটা তারা দখলে নেওয়ার জন্য অনেক বার আমাদের কে মারধর করেছে। এই বিষয়ে আমি ০১ ফেব্রুয়ারি রামু থানায় একটি জিডি করি, জিডি নম্বর ৩৩। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রামু থানায় জিডি করার কারনে ০২ ফেব্রুয়ারি রাত ৯ টার সময় আমার স্বামী আবু বক্কর সিদ্দিক ব্রিকফিল্ডে দিন মজুরের কাজ করে বাড়ি ফেরার পথে জারাইল তলি কালুর টেক পাখির দোকানের সামনে পৌঁছলে তারা আমার স্বামী কে একা পেয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুত্বর আহত করে,ঘটনার খবর পেয়ে আমি ও আমার আত্মীয়-স্বজন ঘটনা স্থলে গেলে আমাদের উপর ও হামলা চেষ্টা কর এবং গালমন্দ করে, বর্তমানে আমাদের কে টিউবল থেকে পানি আনতে দিচ্ছে না, আমি ও আমার শাশুড়ি মানবেতর জীবনযাপন করতেছি । আমার স্বামী কে এক নজর দেখার জন্য হাসপাতালে যেতে দিচ্ছে না তারা, ঘটনার বিষয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান, এবং থানাকে অবহিত করেছি। আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই। এবং সুষ্ঠু বিচার চাই।
সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবি করেন আহত আবু বক্করের মা।
স্থানীয় এলাকাবাসী খোকন জানান আবু বক্কর সিদ্দিক কে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাকে ও তারা গালমন্দ করে।আবু বক্কর সিদ্দিক একজন দিন মজুর তার কোন ভাই,বা পিতা নাই, একা পেয়ে তার উপর দিনের পর দিন নির্যাতন চালাচ্ছে তারা। তারা এলাকার কারু বিচার মানে না, আমি আহত দিন মজুরের সুষ্ঠ বিচার দাবি করছি।
ঘটনার বিষয়ে অভিযুক্ত আবুল কালামের সাথে ফোনে যোগাযোগ করা হলে মারধরের ঘটনা অস্বীকার করেন।
স্থানীয় জনপ্রতিনিধি মনু মেম্বারের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করেন।











