রামুতে ফিশিং বোটে মিলল ৪০হাজার ইয়াবা, আটক ৩

0
6

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা সহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। ৫ ফেব্রুয়ারী রবিবার ভোর সাড়ে ৫ টায় রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ করাচিপাড়া ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা কুতুপালং ৩ নং ক্যাম্পের ইমান হোসেনের পুত্র আবুল হাসিম (৩২), কুতুপালং ৫ নং ক্যাম্পের মৃত কাশিমের পুত্র আবু ছৈয়দ (৪৮) ও কুতুপালং ৫ নং ক্যাম্পের মোবারকের পুত্র আব্দুল গনি (৩৭) বলে জানা গেছে।

এক বিবৃতে র‌্যাব-১৫ জানায়, সমুদ্রপথে সংঘবদ্ধ একটি মাদক চক্র বড় ধরনের ইয়াবার চালান নিয়ে আসছে, এমন সংবাদের ভিত্তিতে রামু খুনিয়াপালংয়ের পেঁচারদ্বীপ করাচিপাড়া ঘাট এলাকায় ফিশিংবোট তল্লাশী করে ৪০ হাজার ইয়াবাসহ তিনজন মদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা দীর্ঘদিন যাবৎ মায়ানমার সীমান্ত থেকে ইয়াবা ক্রয় করে কক্সবাজার শহরে বিক্রয় করে আসছে বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দেন।

ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে রামু থানায় এজাহার দাখিল করা হয়েছে।

 

আগেরামুতে গৃহবধূর ঝুলন্ত মর*দেহ উদ্ধার, মৃ*ত্যু নিয়ে ধুম্রজাল
পরেথানায় জিডি করায় রামুতে দিন মজুরের উপর হামলা