খুরুশকুলে শিক্ষার্থীদের মাঝে হাইজিন কিটস বিতরণ

0
11

শেফাইল উদ্দিন:

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে শিক্ষার্থীদের হাইজিন কিটস বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় খুরুশকুল আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে হল রুমে আনুষ্ঠানিক ভাবে এ কিটস বিতরণ করা হয়।

জানা যায়,ইসলামিক রিলিফ বাংলাদেশ এনজিও সস্থার উদ্যোগে ২৫০জন শিক্ষার্থীকে হাইজিন কিটস প্যাকেজ বিতরণ করা হয়। প্যাকেজের মধ্যে ছিল
৫টি গোসল করার সাবান, ৫টি লন্ড্রি সাবান ,৫টি ব্রাশ ,১টি পেস্ট, ১টি নেইল কাটার ,১টি স্যানিটাইজার, ২টি ন্যাপকিন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা কৃষি অফিসার কামাল হোসেন, ইসলামি রিলিফ বাংলাদেশের প্রতিনিধি শরীফুল ইসলাম এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারী দুপুরে নব গঠিত ঈদগাঁও উপজেলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ঈদগাঁও প্রেসক্লাবের উদ্যোগে ঈদগাঁও হাই স্কুল মাঠে ইসলামী রিলিফ বাংলাদেশের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয় শতাধিক মানুষের মাঝে। ইসলামী রিলিফ বাংলাদেশ দেশের অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

আগেবর্ণিল বসন্ত উৎসবে মেতেছে রামু সরকারী কলেজ
পরেরামুর দূর্গম জনপদে ডাকভাঙ্গা বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ