
শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁওতে ঈদগাহ গ্রামার স্কুলে
মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় স্কুল হল রুমে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন ,ইসলামাবাদ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফরিদুল আলম, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মিশন চৌধুরী ও জিনিয়া নাসরিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক দিদারুল ইসলাম ও নুসরাত জাহান নয়ন , প্রতিযোগীদের বিচারকের দ্বায়িত্বে ছিলেন শিক্ষক অন্তি দে, জিনিয়া নাসরিন ও নুসরাত জাহান নয়ন। অনুষ্ঠানে অভিভাবক , রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,
শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার ইতিহাস জানতে হবে। বিশ্বের ইতিহাসে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র দেশ বাংলাদেশ। যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। দীর্ঘ ৯ মাস মুক্তিসংগ্রামের পর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা। এ স্বাধীনতাকে রক্ষা করা সকলের দ্বায়িত্ব। অনুষ্ঠান শেষে বক্তৃতা,ছবি অংকন, মহান ২১ ফেব্রুয়ারী রচনা সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।













