
আবুল কাশেম সাগর:
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রামু সরকারী কলেজে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসে দিবসটি পালনে সূর্ষোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করণ, প্রভাত ফেরীর র্যালী, কলেজ শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণ, শেখ রাসেল দেয়ালিকা উন্মেচন ও প্রদর্শন, বিতর্ক উৎসব এবং পুরস্কার বিতরণ।
কলেজের শিক্ষক ইজত উল্লাহ ও মানসী বড়ুয়ার সন্চালনায় অমর একুশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুজিবুল আলম।
তিনি বলেন, শিক্ষক- শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠায় শহীদদের অবদানের কারণে এটি আর্ন্তজাতিক স্বীকৃতি লাভ করেছে।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গনিত বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আ ম.ম জহির, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কিশোর পাল, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান তৌহিদ প্রমূখ। অনুষ্ঠানে আকর্ষনীয় ছিল কক্সবাজার জেলার লেখকদের পুস্তক প্রদর্শনী ও শহীদ মিনারে পথ শিশুদের পুস্তস্তবক অর্পণ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে ১৯৫২ সালে ভাষা শহীদ’দের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পাঠ করেন কলেজ মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন।













